নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নগর ভবন ঘিরে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।  সোমবার (১৯ মে) কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক ও সাবেক সচিব মশিউর রহমান। এ সময় তিনি এখনও নগরবাসীর এই দাবি কেন মেনে নেয়া হচ্ছে না প্রশ্ন রাখেন এবং সরকারের হঠকারিতা করছে বলে অভিযোগ করে চরম নিন্দা প্রকাশ করেন। মশিউর রহমান জানান, ‘যদি আগামীকালের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে।’ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।এর আগে আজ সোমবার বেলা ১১টা থেকে নগরভবন এবং এর আশপাশের এলাকায় ‘ঢাকাবাসী’ ব্যানারে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বেলা ১১টায় কর্মসূচির শুরুর আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা অবরোধ করেন আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়।কার্যত সকাল থেকেই নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় অচলবস্থা বিরাজ করেছে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার ৫ম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার ও রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আটক
ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা আটক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) ভারতে পালানোর সময় আটক হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার Read more

ফের কমলো সোনার দাম
ফের কমলো সোনার দাম

দেশের বাজারে আরেক দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে Read more

কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা নগরীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় ছিনতাইকারী সন্দেহে সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা Read more

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন
সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন