দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া কায়েমপুর শাহপাড়ায় সরকারি পাকা রাস্তার কালভাটের দুই মোখায় জোরপূর্বক বালু ফেলে দিয়ে পানি প্রবাহ বন্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে।এ ব্যাপারে গত ২২ জুন (রবিবার) এলাকাবাসীর পক্ষে কায়েমপুর গ্রামের বাসিন্দা মো: আবুল হোসেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সকাল ১০টার দিকে একই এলাকার আলমগীর হোসেন সরকারি রাস্তায় নির্মিত কালভাটের দুই প্রান্তে জোরপূর্বকভাবে বালু ফেলে পানি চলাচলের পথ বন্ধ করে দেন। এতে আশপাশের অন্তত ২০-২২টি পরিবারের বসতবাড়ির পানি বের হতে না পারায় এলাকায় স্থায়ী জলাবদ্ধতা ও চলাচলে দুর্ভোগ তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দা আব্দুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের বসতবাড়ির সামনে পানি প্রবাহের প্রাকৃতিক পথটি কালভার্টের মাধ্যমে বহমান ছিল। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের সুবিধার জন্য কালভার্টের মুখে মোটা প্লাস্টিক পাইপ বসিয়ে পানি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এতে করে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।এলাকাবাসীরা জানান, এই কালভাটটি কয়েক প্রজন্ম ধরে এলাকায় পানি চলাচলের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল। বৃষ্টির সময় ঘরের পানি বা জমির পানি এই পথ দিয়েই নিষ্কাশন হতো। কিন্তু হঠাৎ করে কালভাটের মুখ বন্ধ করে দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এখন ঘরবাড়ির সামনে জমে থাকা পানি কাদা হয়ে থাকছে, যা শিশু ও বৃদ্ধদের চলাফেরায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত ব্যক্তি এলাকাবাসীকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জানান, ‘ঘটনার কথা শুনেই আমি ও স্থানীয় মুরুব্বিরা ঘটনাস্থলে যাই। আমরা অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করি। তারপরও তিনি পানি চলাচলের পথ বন্ধ রেখেছেন বলে জানতে পারছি। বিষয়টি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।’অভিযোগ পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যেই সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। তিনি বলেন, ‘আমি নিজেই সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর অভিযোগ যথার্থ বলেই প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।’এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে পানি প্রবাহ স্বাভাবিক থাকে এবং জনভোগান্তি লাঘব হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির
বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি Read more

লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

লক্ষ্মীপুরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে জামায়াতের মামলায় ১৭০ জন এবং বিএনপির মামলায় ২১৭ Read more

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল

যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেয়া ক্ষুদ্র ফাঁকাস্থান গুলী প্রকৃতপক্ষে ফাটল নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, “এগুলো ফাটল নয় Read more

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই Read more

চলতি মাসে একদিন ছুটি ম্যানেজ করলেই পাবেন ৪ দিনের ছুটি
চলতি মাসে একদিন ছুটি ম্যানেজ করলেই পাবেন ৪ দিনের ছুটি

চলতি মাসেই একদিন ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি চাকরিজীবীরা পাবে ৪ দিন ছুটি কাটানোর সুযোগ।আগামী ১৪ এপ্রিল (সোমবার) পহেলা বৈশাখ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন