নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে রাশেদ খান লিখেন, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে। এমনকি সারাজীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু?তিনি লিখেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যেখানে স্বয়ং নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক সিদ্দিক সাহেব! সাবের-মান্নানদের জামিন তদবির করেছেন রেজওয়ানা আপারা। উপদেষ্টা পরিষদে আলী ইমাম মজুমদারদের মতো শেখ মুজিবপ্রেমীরা রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে ছিঁচকে চোর ধরা নিয়ে ব্যস্ত! আর ডাকাতদের সেইফ এক্সিট ও প্রটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নরমালাইজড করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার।তিনি আরও লিখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত। কিন্তু রাঘববোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হৈচৈ তৈরি করার মহত্ত্ব কি?এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে Read more

ইথিওপিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল ২২ অভিবাসনপ্রত্যাশীর
ইথিওপিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল ২২ অভিবাসনপ্রত্যাশীর

ইথিওপিয়ায় একটি ট্রাক উল্টে ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (০৬ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় Read more

ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।সংশোধিত আইন অনুযায়ী, যদি Read more

ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা
ভারতের অমৃতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশনা

ভারতের পাঞ্জাবের অমৃতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ Read more

ইউটিউব দেখে ডাক্তারি, বাঁশখালীতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক
ইউটিউব দেখে ডাক্তারি, বাঁশখালীতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যথা নিরাময়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন খলিলুর রহমান (৫৫) নামে এক দরিদ্র রিকশাচালক। কামরুল Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন