ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ। শনিবার ভোররাতে তাকে উদ্ধার করা হয়।সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে থাকা আরেফিন কামরুল ইসলাম জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে সে ল্যাপটপ মেরামতের উদ্দেশ্যে এ্যালিফ্যান্ট রোডের একটি দোকানে যাচ্ছিল্ মগবাজার ফ্লাইওভার থেকে নামার পথে কতিপয় অজ্ঞাত ব্যক্তি তাকে ধরে কয়েকবার ঘাড় ঘুর্ণন দেয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। একপর্যায়ে সে তাদের কবল থেকে পালিয়ে কয়েক ঘন্টা হেটে সাতক্ষীরার নিউমার্কেট এলাকায় একটি চায়ের দোকানে যায়। সেখান থেকে সে তার বাবা হারুণ-অর-রশিদের সাথে যোগাযোগ করে।আরেফিন কামরুল ইসলামের বাবা হারুণ-অর-রশিদ জানান ,৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ছেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছেলেকে ছাড়াতে বিকাশে ২৬ হাজার টাকাও পরিশোধ করেছি। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশ নারায়ণগঞ্জের কয়েকটি জায়গায় অভিযানও চালায়। ভোররাতে ছেলের ফোন পেয়ে সাতক্ষীরাতে আসেন।এনআইসাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন জানান,সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরেফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।উল্লেখ্য ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে অপহৃত হয় খিলগাও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম। পরে তাকে ফিরে পেতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু এতেও তার ছেলেকে ফিরে পেতে ব্যর্থ হয়ে রামপুরা থানায় একটি জিডি করেন পূর্ব রামপুরা সালামবাগ মসজিদ এলাকার বাসিন্দা  হারুণ-অর-রশিদ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ
সচিবালয়ে কর্মচারীদের আজও বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো আজ বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে
ইসরায়েলি পতাকায় চুমু দিতে বাধ্য করা হলো গ্রেটা থুনবার্গকে

গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরায়েলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। এমনটাই দাবি করেছেন Read more

শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ
শারদীয় উৎসবে জবিতে ১২ দিন পরীক্ষা বন্ধ

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১২ দিন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে Read more

হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।সোমবার (১৪ এপ্রিল) Read more

জ্বলছে তামাক চুল্লি, পুড়ছে কাঠ: বিষাক্ত নিকোটিনে বিপর্যস্ত পরিবেশ
জ্বলছে তামাক চুল্লি, পুড়ছে কাঠ: বিষাক্ত নিকোটিনে বিপর্যস্ত পরিবেশ

বন ও পরিবেশ আইনের তোয়াক্কা না করেই ফরিদপুরের আলফাডাঙ্গায় দেদারসে জ্বলছে তামাকচুল্লি। স্থানীয় সংরক্ষিত ও অশ্রেণিভুক্ত বনাঞ্চলের বৃক্ষনিধন এবং কৃষকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন