এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ সম্পর্কের একটি লক্ষণ বলে দাবি বিশ্লেষকদের।স্থানীয় সময় শনিবার (১৭ মে) তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস এর ফ্লাইট রওনা দেয় পবিত্র ভূমির পথে।জানা গেছে, ইরানের মাশহাদ থেকেও একই রকম ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে। সব মিলিয়ে ৩৫ হাজারের বেশি ইরানি হজযাত্রী এবার সৌদি আরবে যাচ্ছেন এ রুটেই। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটগুলো সম্পূর্ণভাবে হজযাত্রীদের জন্য বরাদ্দ, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি এয়ারলাইনসের এই অংশগ্রহণ শুধু ধর্মীয় নয়, কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তারা আরও জানান, ধীরে ধীরে নানা পর্যায়ে সম্পর্ক উন্নয়ন দেখা যাচ্ছে তেহরান-রিয়াদের মধ্যে। ২০১৬ সালে সৌদি আরবের শিয়া অনুসারীদের নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে ইরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয় সরাসরি হজ ফ্লাইটও। সেই বছর কোনো ইরানি হজযাত্রীই সৌদিতে প্রবেশ করতে পারেননি। পরবর্তী সময়ে ইরান শুধু নিজস্ব চার্টার্ড ফ্লাইটেই হজ করতে পারত। তবে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশ পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক
বাড়ি কিনতে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দেবে ব্যাংক

গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে গ্রাহক সর্বোচ্চ কত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের Read more

দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইরান, নিহত বেড়ে ১০

ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি Read more

টেকনাফে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন, সাংবাদিকসহ আটক ৬
টেকনাফে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন, সাংবাদিকসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Read more

কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ
কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের পৃথক দুইটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।শুক্রবার Read more

কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স
চ্যাম্পিয়নস লিগ রানার্স আপদের থামিয়ে দিল ব্রাজিলের ফ্লুমিনেন্স

কাগজে-কলমে ‘ফেভারিটের তকমা’ নিয়েই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ইন্টার মিলান। ইউরোপের নামকরা ক্লাব, দলে তারকাও কম নেই। গত কয়েকদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন