কাগজে-কলমে ‘ফেভারিটের তকমা’ নিয়েই ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ইন্টার মিলান। ইউরোপের নামকরা ক্লাব, দলে তারকাও কম নেই। গত কয়েকদিন আগেও দলটি খেলেছিল ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আর সেই দলটিকেই শেষ ষোলো থেকে বিদায় করিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সোমবার রাতে যখন ম্যাচ শুরু হয়, তখন কেউ হয়তো ভাবেনি—ইন্টার মিলান ৯০ মিনিট পর মাঠ ছাড়বে পরাজয়ের গ্লানি নিয়ে। কিন্তু বাস্তব ঠিক সেটাই হলো। আর্জেন্টাইন ফরোয়ার্ড জার্মান কানোর তৃতীয় মিনিটের গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্রাজিলিয়ান ক্লাবটিকে।পুরো ম্যাচজুড়ে বল দখলে ছিল ইন্টারের নিয়ন্ত্রণে। ৬৯ শতাংশ সময় বল ছিল ইউরোপীয় জায়ান্টদের পায়ে। কিন্তু ফুটবলে গোলই শেষ কথা। সেই কথারই প্রমাণ মিলল যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। ফ্লুমিনেন্সের হারকিউলিস পেরেইরা দ্বিতীয় গোলটি করে ম্যাচে ইন্টারকে শেষ করে দেন একেবারে।ফ্লুমিনেন্সের এই জয়ে ক্লাবটি পা রাখল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ? ম্যানচেস্টার সিটি আর আল-হিলালের মধ্যকার জয়ী দল।ইন্টার চেষ্টার কমতি রাখেনি। লাউতারো মার্টিনেজ, মার্কাস থুরামদের নামের ঝলক থাকলেও গোলের দেখা মেলেনি। ডিমার্কোর শট পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। অন্যদিকে ফ্লুমিনেন্সের গোলবারে ৪৪ বছর বয়সী ফ্যাবিও ছিলেন অবিচল প্রাচীরের মতো। থিয়াগো সিলভার নেতৃত্বে জমাট রক্ষণ, মাঝমাঠে বিচক্ষণ পাসিং—সব মিলিয়ে ম্যাচটা যেন ছিল ব্রাজিলিয়ান অভিজ্ঞতার এক মৃদু প্রদর্শনী।ম্যাচশেষে ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেন, ‘আমরা জানি ইন্টার কতটা বড় দল, কিন্তু মাঠে আমরা ভয় পাইনি। এখানে অর্থ নয়, মনোযোগ আর সংগ্রামই আসল।’ইন্টারকে হারিয়ে এবার নতুন স্বপ্নে বুক বাঁধছে ফ্লুমিনেন্স। আর ইন্টার? তাদের অপেক্ষা আবার নতুন করে শুরু করার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ নারী ফুটবল দল। সম্প্রতি ভুটান, তুর্কমেনিস্তান এবং শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের Read more

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে Read more

ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব
ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত জনসেবা নয় বরং ব্যক্তিগত লাভের আশায় তিনি রাজনীতিতে Read more

তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রশাসনের কাছে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। আজ Read more

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার
স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর Read more

মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির
মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত, ১৮ জনই বিএনপির

গত মার্চ মাসে দেশে ৯৭টি রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা গত ফেব্রুয়ারি মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন