এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টিসহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশনসহ সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করাসহ তাদের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।আজ রবিবার লক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী পরিচয় দেয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।১৪ দলীয় জোটের শরিকরা হলো- জাতীয় পার্টি (এরশাদ), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।এ বিষয়ে হোসাইন মো. আনোয়ার বলেন, ‘আওয়ামী লীগ দমন-নিপীড়ন একা একা চালায়নি। ১৪ দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তাই সেই সব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চেয়ে এ নোটিশ দেয়া হয়েছে।’নোটিশে বলা হয়, ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ ৩৬ দিনের আন্দোলনে গত ৫ই আগস্ট পালিয়ে যায় এবং বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। আওয়ামী ফ্যাসিস্টের এই শাসনের সহযোগী ছিল ১৪ দল। যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় তাহলে এই দলগুলোর কেন নয়? তাই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের Read more

বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের
বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে Read more

দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু
দামুড়হুদা বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে বিকেল ৪টার দিকে Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও শিলাবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার Read more

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী Read more

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন