জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকাল ৩টা পর্যন্ত।নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদে ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোটগণনা করা হবে।উল্লেখ্য, জকসু ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও ভোটগ্রহণ শুরুর ঠিক আগে ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আরেকটি জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট জেলা বিএনপি
নাটোরে স্টেডিয়াম উদ্বোধনীতে ডিবির বাধার মুখে অনুষ্ঠান বয়কট জেলা বিএনপি

নাটোর সদর উপজেলায় স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বাধার মুখে পড়ে অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।শনিবার (৯ Read more

আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ Read more

গাজীপুরে বিএনপি’র সাবেক মন্ত্রী ও মেয়র মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
গাজীপুরে বিএনপি’র সাবেক মন্ত্রী ও মেয়র মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুরের সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও Read more

টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ
টঙ্গীতে আলোচিত শিশু আলিফকে ৪৮ ঘন্টায় উদ্ধার করলো পুলিশ

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু আলিফকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা Read more

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ Read more

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স

যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়ার ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন