বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি ক্যাপিটালসের হয়ে। গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলেও মুস্তাফিজ ছিলেন নিজের চেনা ছন্দে। প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান খরচ করেন, পরে আরেকটি ওভারে দিলেন ১১ রান। তবে দলীয় ব্যর্থতায় দিল্লিকে হারতে হয় ১০ উইকেটের ব্যবধানে।২০০ রানের লক্ষ্য তাড়ায় গুজরাটের ব্যাটিং শুরুটা ছিল আগ্রাসী। মাত্র তিন ওভারেই তুলে ফেলে ৪৩ রান। তখনই আক্রমণে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারেই দেন মাত্র ৬ রান, কোনো বাউন্ডারি হজম না করেই। দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি খেলেও রান দেন কেবল ৭। চতুর্থ ওভারে এসেও ছিলেন নিয়ন্ত্রিত, দেন ১১ রান।মুস্তাফিজ ছাড়াও দুশমন্থ চামিরা চেষ্টা করেছেন রান চেপে ধরতে, কিন্তু কেউই সাফল্যের মুখ দেখাতে পারেননি। ওপেনার সাই সুদর্শন ৩০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে শুভমান গিল ধীরে শুরু করলেও পরে বিধ্বংসী রূপ নেন। সুদর্শন ফিফটির পর কুলদীপ যাদবকে ছক্কা মেরে ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে
সৌদির সহায়তায় ১২৫ কেজি কোকেইন জব্দ লেবাননে

লেবাননের অভ্যন্তরীণ মন্ত্রী আহমাদ হাজ্জার গতকাল মঙ্গলবার (২ আগস্ট) ঘোষণা করেছেন, দেশটির মাদকবিরোধী ব্যুরো সম্প্রতি ১২৫ কেজি কোকেইন জব্দ করেছে।মন্ত্রী Read more

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?
এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

এবার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার Read more

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন Read more

সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?
সৌদির পথে উড়াল দেবে নুনিয়েজ, লিভারপুলের পরবর্তী টার্গেট কে?

গত মৌসুমের শেষ থেকেই গুঞ্জন চলছিল, লিভারপুলের আক্রমণভাগে বড় পরিবর্তন আসছে। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে গেল। কলম্বিয়ান উইঙ্গার লুইস Read more

কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন
কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের কাওলা এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা Read more

২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন
২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বের ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক গবেষণা সম্মেলন (COMPAS) 2025’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন