পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়।দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং গভীরতা ১২ কিলোমিটার।ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।পাঞ্জাবের অ্যাটক ও চাকওয়াল শহরগুলোতেও কম্পনের খবর পাওয়া গেছে। তাছাড়া পেশোয়ার, মারদান, মোহমান্দ, সোয়াবি, নওশেরা, লাক্কি মারওয়াত, লোয়ার দির, মালাকান্দ, শাবকদর শহরও কেঁপে ওঠে।তবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।একই দিন পাপুয়া নিউ গিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।কোকোপো বিচ বাংলো রিসোর্টের অভ্যর্থনাকারী ইমোঙ্ক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। কিন্তু এলাকার আশপাশে কোনো ক্ষতি হয়নি।পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প প্রায়শই হয়। কারণ দেশটির অবস্থান রিং অব ফায়ারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন
কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠেছিলেন

সৈন্যদের কাছে 'পাপা টাইগার' নামে পরিচিত কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধ শুরু হওয়ার তিন বছর আগেই পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। এরপর Read more

কালিয়াকৈরের বেনুপুর বাজারে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কালিয়াকৈরের বেনুপুর বাজারে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে বাজারের পশ্চিম পাশে আব্দুল হাকিমের মেয়ের জামাইয়ের তুলার Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

গাজীপুরে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।শনিবার Read more

তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার
তিন রাজনৈতিক দলকে যে বার্তা দিলেন ইসহাক দার

দীর্ঘ বিরতিতে ঢাকায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সফরে নজর ছিল সবার। বিশেষ নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের স্পঙ্গে কতটা মিলে যেতে Read more

জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে Read more

তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
তিন জেলায় ব্যাংক বন্ধ আজ

বাংলা বছরের শেষ দিন উপলক্ষে আজ রবিবার (১৩ এপ্রিল) পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। দিবসটি উপলক্ষে আজ পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন