ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তেলআবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।ইয়েমেনি সূত্রগুলো জানিয়েছে, রোববার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ছোঁড়া হয় এবং ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। এতে ভয়ে আতঙ্কে ইসরাইলের সাধারণ মানুষ বাঙ্কার বা আশ্রয়কেন্দ্রে ছুটে যান।এ ঘটনার পর তেলআবিবের বেনগুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসরেদ্দিন আমের এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে ইয়েমেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ‘ইসরাইলি দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর উচিত ইসরাইলগামী ফ্লাইট এড়িয়ে চলা’।নাসরেদ্দিন আমের বলেন, গাজায় হামলা বন্ধ না হলে এবং অবরোধ না তোলা হলে ইয়েমেনি সামরিক অভিযান আরও জোরালো ও ঘন ঘন হবে।তার ভাষায়, ‘ইসরাইল আরব নেতাদের আহ্বানে সাড়া দেয়নি। এখন তাদের সেই মূল্য দিতে হবে—এই বিস্ফোরণের শব্দ তারা নিজেদের দখলকৃত এলাকায় শুনতে পাবে’।প্রসঙ্গত, গাজায় ইসরাইলি অভিযানের শুরু থেকেই ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!
যমজ সন্তান জন্ম দেওয়ায় বিদেশ থেকে ফোনে তালাক!

কুমিল্লার বুড়িচং উপজেলায় যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী Read more

চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত
চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ পারভেজ (৩০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত Read more

বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: ফয়জুল করিম
বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং Read more

৭১ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না
৭১ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একাত্তর হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। একাত্তরের চেতনা, নব্বইয়ের Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা Read more

পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা
পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা

ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে অবস্থান নেওয়া পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন