এফ এ কাপের ফাইনালেও পথ হারালো ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে হতাশা আর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা। ১২০ বছরের ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা জিতল ক্রিস্টাল-প্যালেস। তবে এই জয়ের মধ্যে লুকিয়ে ছিল বিতর্ক। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন গোলরক্ষক ডিন হেন্ডারসন বলে হাত লাগিয়েও লাল কার্ড এড়িয়ে যান। মিনিট কয়েক পর তিনি দারুণভাবে ঠেকান ওমর মারমুশের পেনাল্টি, যা শেষ পর্যন্ত প্যালেসের জয়ের ভিত গড়ে দেয়।লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের সন্ধানে আক্রমণ শানাতে থাকে শিরোপা সন্ধানী ম্যানচেস্টার সিটি। সেই সুযোগও এসেছিল শক্তি ও সামর্থে এগিয়ে থাকা সিটিজেনদের সামনে। ম্যাচের ৫ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন আর্লিং হালান্ড।ছেড়ে কথা বলেনি ক্রিস্টাল প্যালেসও। সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে দলটি। স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচের ১৬ মিনিটে এবেরেচি এজের চমৎকার এক গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।ম্যাচের ৩৩ মিনিটে সিলভা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। হালান্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। লিড ধরে রেখেই বিরতিতে যায় তারা।৫৭ মিনিটে মুনোসের প্রচেষ্টা জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ করার উদযাপন শুরু করে প্যালেস। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে বেঁচে যায় সিটি। অতিরিক্ত ১০ মিনিটেও জালের দেখা পেতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত প্রথম শিরোপা জয়ের আনন্দে মাতে ক্রিস্টাল প্যালেস।এই জয়ের ফলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার টিকিটও নিশ্চিত করেছে প্যালেস। অন্যদিকে পেপ গার্দিওয়ালার অধীনে ২০১৬-১৭ মৌসুমের পর এই প্রথমবারের মতো সিটি কোনো মৌসুমে শূন্য হাতে ফিরল। গতবারও তারা এফ এ কাপ ফাইনাল হেরেছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানইউর কাছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?

লাল বা সবুজ আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাজারে গেলে এই দুই রঙের আপেল চোখে পড়ে সহজেই। কিন্তু এমন একটি Read more

বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: ডা. জাহিদ

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক Read more

‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত
‘হাওর বীর’ সাবিকুল মৃত্যুবার্ষিকীতে ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে ডুবন্ত নৌকা থেকে দুই যাত্রীকে বাঁচিয়ে প্রাণোৎসর্গকারী 'হাওর বীর সাবিকুল' স্মরণে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ
তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ

অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট Read more

উত্তরার ফুটওভার ব্রিজগুলো পথশিশু ও হকারদের দখলে, চরম দুর্ভোগে পথচারীরা
উত্তরার ফুটওভার ব্রিজগুলো পথশিশু ও হকারদের দখলে, চরম দুর্ভোগে পথচারীরা

উত্তরা বিমানবন্দর মহাসড়কের উপর নির্মিত ফুটওভার ব্রিজগুলো এখন পথশিশুদের উৎপাত এবং হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীদের জীবনে চরম দুর্ভোগ নেমে Read more

বরিশালে ৭ দিনে সেবা নিয়েছেন আড়াই হাজারের বেশি নারী
বরিশালে ৭ দিনে সেবা নিয়েছেন আড়াই হাজারের বেশি নারী

পবিত্র ঈদুল ফিতরের ৭ দিনের সরকারি ছুটির মধ্যেও বরিশাল জেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়নি। উপজেলা ও ইউনিয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন