কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে গেছে। এতে উপজেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রামের ২০ হাজার মানুষ।শনিবার (১৭ মে) দুপুরে  সেতুটি ভেঙে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি তৈরি হয়। অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দা। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় উপজেলা শহরে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।লালকুড়া এলাকার বাসিন্দা মাসুদ, বাবলু, খজু মিয়া, মিলনসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে। উপজেলা শহর, হাসপাতাল, বাজারঘাট সবই এই সেতুর ওপর দিয়ে যেতে হয়। সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।এ ব্যাপারে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘নদীর পানি বাড়ায় স্রোতের চাপে শনিবার দুপুরে কাঠের সেতুটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি মেরামতের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় এক কারখানা থেকেই ৩০৬ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় এক কারখানা থেকেই ৩০৬ বাংলাদেশি গ্রেফতার

পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান Read more

ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’
ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’

দেখতে গোলাপ ফুলের মতো হলেও নাম তার নন্দিনী। দৃষ্টিনন্দন ‘নন্দিনী’ সুভাষ ছড়াচ্ছে যশোরের ফুলের রাজ্য গদখালীতে। ৪৫ রকমের রঙ-বেরঙের অধিকারী Read more

আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ
আমতলীতে শতবর্ষী ঐতিহ্য ‘নৌকা গ্রাম’, জমে উঠেছে নির্মাণকাজ

বরগুনার আমতলী উপজেলায় বর্ষার আগমনে খাল-বিল ও নদ-নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে। এই মৌসুমে স্থানীয়দের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান বাহন কাঠের Read more

খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে Read more

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের Read more

মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: আইএসপিআর

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন