হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। হজ মৌসুমের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট সেবা চালু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।শনিবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে এক তথ্যের বরাত জানা যায়, এই সচেতনতা কিটে তাপজনিত অসুস্থতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবহারিক নির্দেশনা, তীব্র সূর্যের প্রভাবে শরীরের ক্ষতি এড়াতে করণীয়, সচেতনতামূলক ভিডিও, সোশ্যাল মিডিয়ার উপযোগী কনটেন্ট এবং মুদ্রণযোগ্য শিক্ষামূলক উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে।পুরো হজ জুড়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের কথা মাথায় রেখে এই কিটটি আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি, ইন্দোনেশিয়ান, মালয় ও তুর্কি এই আটটি ভাষায় প্রস্তুত করা হয়েছে। এতে ভিন্ন ভাষাভাষীদের সঙ্গে স্বাস্থ্যবিষয়ক যোগাযোগ সহজ হবে এবং সচেতনতা কার্যকরভাবে ছড়িয়ে পড়বে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই পদক্ষেপটি দেশের স্বাস্থ্য খাত রূপান্তর কর্মসূচি ও পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের আওতায় গৃহীত হয়েছে।উদ্দেশ্য একটাই, সব হজযাত্রীর জন্য একটি নিরাপদ, আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। হজে অংশগ্রহণকারী ও দায়িত্বপ্রাপ্তদের কিটের রিসোর্সগুলো নিয়মিত ডাউনলোড ও ব্যবহারের জন্য উৎসাহিত করেছে দেশটির সরকার।  এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
টানা দুই দিন মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ Read more

নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি
নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি

নারায়ণগঞ্জে পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হলো 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালিত হয়েছে৷ 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগানে শহরের নারায়ণগঞ্জ প্রেস Read more

ফোনে ব্যস্ত নববধূকে নামাজে ডাক, অভিমানে আত্মহত্যা
ফোনে ব্যস্ত নববধূকে নামাজে ডাক, অভিমানে আত্মহত্যা

ভোলার লালমোহনে সাহেরা বেগম (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে Read more

ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা
ভালুকায় নিহত ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে দোয়া ও সমবেদনা

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামের সন্তান ও প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকর্মী পারভেজের স্মরণে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য Read more

পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন