মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (IDM) কুয়ালালামপুর শহরের একটি শপিং মলে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসী আটক করেছে। শনিবার (১৭ মে) দুপুর আড়াইটায় শুরু হওয়া এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশনস), তুয়ান জাফরি বিন এমবোক তাহা, পুত্রাজায়ার IDM সদর দপ্তর থেকে বিভিন্ন পদের ১০৬ জন কর্মকর্তা। মোট ৯৬৪ জন ব্যক্তিকে চেক করে বিভিন্ন অভিবাসন অপরাধের জড়িত থাকায় মোট ১৪৩ জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মায়ানমার, সিরিয়া, নেপাল, আফগানিস্তান এবং চীনের নাগরিকরা রয়েছেন যাদের বয়স ২২ থেকে ৪৮ বছরের মধ্যে। যাচাই-বাছাই করে দেখা যায় আটককৃতদের দেশটিতে থাকার অনুমতি (ভিসা) নেই, অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করাসহ ভিসার শর্ত লঙ্ঘন করেছে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আটক সমস্ত অভিবাসী-লকে ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ  দেশের অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশীদের সনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং বহিষ্কারের জন্য ক্রমাগত অভিযান চালিয়ে যাবে। নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের-কে নিয়োগ, সুরক্ষা বা  তথ্য গোপন না করার জন্য হুশিয়ারি দিয়ে বলা হয় ইমিগ্রেশন আইন 1959/63 এবং ব্যক্তি পাচার এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইন 2007 (ATIPSOM) এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড পদ্ধতি প্রত্যাখ্যান, অক্সফোর্ড মডেল দাবি
সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড পদ্ধতি প্রত্যাখ্যান, অক্সফোর্ড মডেল দাবি

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাইব্রিড (স্কুলিং) পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ইউজিসি কর্তৃক Read more

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন
ব্রাজিলে  বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত Read more

আজ আষাঢ়ের প্রথম দিন
আজ আষাঢ়ের প্রথম দিন

আজ ১৪৩২ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে এসেছে Read more

প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল
প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গের অভিযোগে ফের কারাগারে নোবেল

প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর Read more

নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলা, নিহত ১
নেত্রকোনায় মেয়েদের উত্যক্ত করার  প্রতিবাদ করায় হামলা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় আনিছুর রহমান (৪৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে ইভটিজিংকারীরা। এ সময় আহত হয়েছে এক নারীসহ Read more

চট্টগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ভুয়া কারবারি আটক
চট্টগ্রামে এসএসসির প্রশ্ন ফাঁসের ভুয়া কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালীতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদিব (২৩) নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন