রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৭ মে) রাত পৌনে আটটার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করে দৌলতদিয়া নৌ-পুলিশ। জানা যায়, স্থানীয় লোকজন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানাজানি করলে আশেপাশের লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। দৌলতদিয়া নৌ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ রাত পৌনে আটটার দিকে আমরা উদ্ধার করেছি। তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৪০ জনের মৃত্যু
বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায়  ৪০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় সোমবার মধ্যরাত পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই বেইজিংয়ে প্রায় Read more

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল কেড়ে নিয়ে দফায় দফায় মারধরের Read more

হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
হলি আর্টিজান হামলা: ৭ জনের আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দীর্ঘ ৯ বছর পর গুলশানের হলি আর্টিজান বেকারির নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ জনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে Read more

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তবর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল Read more

বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সংসার, অতঃপর…..
বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সংসার, অতঃপর…..

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাকিব (৩০) নামে যুবক ও নিপা (২৬) নামে যুবতীকে আটক করেছে পুলিশ। সোমবার Read more

বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত
বৃষ্টিতে থমকে গেছে পটুয়াখালী, নদীবন্দরে জারি ৩ নম্বর সংকেত

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পটুয়াখালীতে অতিভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন