অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে উরুগুয়ে।এর আগে একই ঘটনার জেরে ফ্রান্স, স্পেন, কানাডা এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তাদের নিজ নিজ দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে। উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, তারা তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মিশাল হার্শকোভিটজকে তলব করেছে। কেন ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের গ্রুপে গুলি চালানো হলো সে বিষয়ে তাকে স্পষ্ট তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।বুধবার ইসরায়েলি বাহিনী যাদের ওপর গুলি চালিয়েছে সেসব বিদেশি কূটনীতিকদের মধ্যে উরুগুয়ের একজন প্রতিনিধিও ছিলেন।এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন।সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মার্কিন পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ নামের এক ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আটক করেছে। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে সাত দিনের রিমান্ড Read more

আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম
আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম

আজ থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম। জেলার বিভিন্ন উপজেলার বাগান থেকে প্রথম ধাপে আজ ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, Read more

মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ
মাফিয়া, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সিস্টেমের পরিবর্তন করবো: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বলে আমরা আবারও রাজপথে নেমে Read more

ভালোবাসার টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায়
ভালোবাসার টানে মালয়েশিয়ান তরুণী চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন