ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলার খাজপুর গ্রাম থেকে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে মথুরা জেলার নৌঝিল থানার আওতাধীন খাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় পুলিশ।পুলিশ বলছে, তারা সবাই দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বসবাস করছিল। এই ঘটনা ভারতের বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর চলমান অভিযানেরই একটি অংশ। জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ওই অভিযানে একটি ইটভাটায় কাজ করা অবস্থায় ৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়।পত্রিকাটি আরও জানায়, খাজপুর গ্রামে একটি ইটভাটায় তল্লাশির সময় ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, আটককৃতরা দাবি করেছে তারা ৩-৪ মাস আগে মথুরায় এসেছে এবং তার আগেও ভারতের অন্য একটি রাজ্যে বাস করছিল। বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধানের জন্য অন্যান্য গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাকেও জানানোআ হয়েছে। সেই সংস্থাগুলোও তাদের জিজ্ঞাসাবাদে যুক্ত হয়েছে।উত্তর প্রদেশ রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের, বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সনাক্ত করে ফেরত পাঠাতে তৎপর। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক অবৈধ অভিবাসী দীর্ঘদিন ধরে ভুয়া নাম-পরিচয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বসবাস করছেন। তাদের সনাক্ত করতে তল্লাশি ও নথি যাচাই প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজ্যের সব জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) এবং পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা দ্রুত এই ধরনের ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া ভারত-নেপাল সীমান্তে যেসব অবৈধ ও অননুমোদিত স্থাপনা রয়েছে, সেগুলোও সরিয়ে ফেলার জন্য অভিযান চালানো হচ্ছে।এদিকে সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দেওয়া) করছে বলে অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করেছি, যেন কোনো বাংলাদেশিকে জোর করে না পাঠিয়ে কূটনৈতিক চ্যানেলে ফেরত পাঠানো হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতে এর আগে ১ হাজারেরও বেশি বাংলাদেশী অভিবাসীকে আটকের দাবি করে দেশটির পুলিশ। তথ্যসূত্র:  এএনআই নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা Read more

এমপি প্রার্থীকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন এক ভক্ত
এমপি প্রার্থীকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন এক ভক্ত

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতিদ্বন্দ্বী  মাওলানা খালেদ সাইফুল্লাহ'র নির্বাচনী কাজে ব্যবহারের জন্য তার এক ভক্ত কোটি Read more

তেহরানে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের
তেহরানে ফের বিস্ফোরণ, বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান ইসরায়েলের

রাতভর হামলা-পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে তেহরানে বিস্ফোরণের শব্দ Read more

জেন-জিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ মরক্কো, গ্রেপ্তার ২ শতাধিক
জেন-জিদের বিক্ষোভে উত্তাল আরেক দেশ  মরক্কো, গ্রেপ্তার ২ শতাধিক

এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় টানা চতুর্থ দিনের মতো তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সময় দুই শতাধিক তরুণকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন