মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (১৭ মে) এমন মন্তব্য করেন তিনি।ইরানের প্রেসিডেন্ট বলেন, “তিনি একই সময়ে, একই সঙ্গে শান্তির পক্ষে কথা বলেন, আবার সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে বহু মানুষকে হত্যার হুমকি দেন। আমরা কোনটা বিশ্বাস করব?”তেহরান যুক্তরাষ্ট্রের হুমকিকে ভয় পায়না বলে ঘোষণা করেছেন পেজেশকিয়ান। তবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু প্রকল্প বিষয়ক সংলাপ চালিয়ে যেতে ইচ্ছুক বলেও জানিয়েছেন তিনি।“আমরা যুদ্ধ চাই না এবং এ কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চাই”, বলেন পেজেশকিয়ান।প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ওয়াশিংটনের অভিযোগ— ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে ইরানের সঙ্গে ‘জ্যাকোপা’ নামে একটি চুক্তি করেছিলেন। তবে তার উত্তরসূরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন।ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে। গত কয়েক বছরে পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুতও সমৃদ্ধ করেছে দেশটি। গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত ৬টি পরমাণু বোমা বানানো সম্ভব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রথম দিনে গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল (৯ Read more

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের জন্য ইনজুরি হয়ে উঠেছে নিত্য দিনের সঙ্গী। কাতার বিশ্বকাপের পর থেকে ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় Read more

বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

হবিগঞ্জ জেলার বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের Read more

প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ
আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ

ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ Read more

ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলেন ভারতীয় আদালত
ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলেন ভারতীয় আদালত

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সম্প্রতি সব ডাক্তারকে স্পষ্টভাবে বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, পড়তে সুবিধাজনক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন