খ্যাতিমান ব্রিটিশ-ভারতীয় সাহিত্যিক ও ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালানো তরুণ হাদি মাতার (২৭)-কে ২৫ বছর কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।শুক্রবার (১৬ মে) এই রায় ঘোষণা করেছেন আদালত। এ সময় আদালতের এজলাসে উপস্থিত ছিলেন মাতার।২০২২ সালের আগস্টে নিউইয়র্কের চাওতাউকুয়া জেলায় একটি অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ছুরি হাতে সালমান রুশদির দিকে ছুটে যান হাদি মাতার। সে সময় তার বয়স ছিল ২৪ বছর। মঞ্চে উঠে রুশদির ঘাড়, মাথা ও দেহকে লক্ষ্য করে ১৫ বার ছুরিকাঘাত করে মাতার।হামলায় গুরুতর আহত সালমান রুশদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া। হাসপাতালে কয়েক দফা সার্জারির মধ্যে দিয়ে যেতে হয়েছে রুশদিকে। নিজের একটি চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছেন তিনি।এই মামলার বাদিপক্ষ হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন রুশদি। সেখানে তিনি বলেন, “সে প্রথমে আমাকে ঘুষি মেরেছিল, তারপর ছুরি বের করে একের পর এক আঘাত করে।”“আমার বহুদিন লেগেছে ক্ষত সারিয়ে উঠতে। এখনও আমি পুরোপুরি সুস্থ হইনি। ওই ঘটনার পর শারীরিকভাবে আর আগের মতো জোর আমি পাই না।”অন্যদিকে নিউজার্সি অঙ্গরাজ্যের বাসিন্দা হাদি মাতার আদালতকে বলেন, “সালমান রুশদি অন্যান্য অনেককে অশ্রদ্ধা করেন এবং তিনি চান, সবাই তার মতো হোক। আমি তার এই ধারণার সঙ্গে একমত নই।”রায় ঘোষণার পর মাতারের আইনজীবী নাথানিয়েল ব্যারনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে মাতার তার কৃতকর্মের জন্য অনুতপ্ত কি না।জবাবে ব্যারন বলেছিলেন, “এটি একটি ন্যায্য প্রশ্ন এবং আমার মনে হয় এর উত্তর আমি দিতে পারব না। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি মনে করি মানুষ মাঝে মাঝে দুর্ভাগ্যবশত অনেক খারাপ সিদ্ধান্ত নেয় এবং সেটার পরিণতি এত বাজে হয় যে সে অনুতপ্ত কি না— তা ও প্রকাশ করতে অসুবিধা বোধ করে।”সালমান রুশদির জন্ম ১৯৪৭ সালের জুন মাসে, ভারতের মুম্বাই শহরে এক কাশ্মিরি পরিবারে। প্রথম জীবনে মুম্বাইভিত্তিক বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার হিসেবে কাজ করেছেন তিনি। পরে একসময় পুরোপুরি মনোনিবেশ করেন সাহিত্যে।১৯৮১ সালে মিডনাইটস চিলড্রেন উপন্যাস লিখে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন সালমান রুশদি। এই উপন্যাসের জন্য সাহিত্যের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার বুকার জিতেছিলেন তিনি।তবে তিনি বিপদে পড়েন নিজের চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর। ১৯৮৮ সালে বইটি প্রকাশের পর কট্টর ইসলামপন্থিদের রোষানলে পড়েন তিনি, কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয় সে বইটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা
আ.লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা

আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (০২ Read more

মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর মতিঝিলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ মে) ফায়ার Read more

ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান প্রধান উপদেষ্টার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান প্রধান উপদেষ্টার

মুসলিম বিশ্বে সহায়তার জন্য আরও বেশি করে সামাজিক ব্যবসা কার্যক্রমে যোগ দিতে ইসলামি এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো
নোবেল শান্তি পুরস্কারের অনুষ্ঠানে যাচ্ছেন না মাচাদো

শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনটা জানিয়েছেন তাঁর রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নরওয়ের অসলোতে স্থানীয় Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন