বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, পুষ্পাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি ও বাকৃবি শিক্ষক সমিতি।রোববার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় বৈশাখী চত্বর থেকে বধ্যভূমি পর্যন্ত শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টায় বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।পরে ছাত্র বিষয়ক উপদেষ্টা, মহিলা সংঘ, রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের সকল শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।এছাড়া সকাল সাড়ে ৯টায় বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মহিলা সংঘের প্রতিনিধিরা অংশ নেন।উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, যুগে যুগে ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি এখনো গণতন্ত্র ও ধর্মীয় স্বকীয়তা ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ৫ আগস্টের গণআন্দোলন না হলে দেশে আরেকটি ১৪ ডিসেম্বরের মতো ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা ছিল। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকলকে সঙ্গে নিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, দিবসটি উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। তাদের নাম Read more

মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান
মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, 'স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

তীব্র তাপপ্রবাহে গ্রিস ও পশ্চিম বলকানজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিস ও আলবেনিয়ায় একাধিক গ্রাম ও বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন