মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে তুরস্কের ইস্তানবুলে বৈঠকের বিষয়েও ভাবছিলেন তিনি। বুধবার কাতারে এক বক্তব্যে সেই ইঙ্গিত দিয়ে বলেন, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন।তিনি বলেন, ‘আপনারা জানেন, যদি কিছু হয়, আমি শুক্রবারই যাব যদি তা উপযুক্ত হয়।’ তিনি আরও বলেন, ‘আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন।’ কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই মুহূর্তে পুতিনের ইস্তানবুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে ঔষধের দোকানের তালা কেঁটে দুর্ধর্ষ চুরি
তারাগঞ্জে ঔষধের দোকানের তালা কেঁটে দুর্ধর্ষ চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি ঔষধের দোকানের সাটারের তালা কেঁটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা Read more

বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক
বান্দরবানে ব্যবসায়ীর টাকা ছিনতাই, জনমনে আতঙ্ক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের Read more

অতি ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে
অতি ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর Read more

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা
মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ থেকে রাজধানীর ব্যস্ততম গণপরিবহন মেট্রোরেল ১ ঘণ্টা বেশি চলাচল করবে।প্রতিদিন সকালে চালুর Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ

সিদ্ধিরগঞ্জের আদমজির একটি টিনশেড বাড়িতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে আগুনের ঘটনায় মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।মঙ্গলবার (৩০ জুন) রাতে Read more

থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ! মামলার প্রস্তুতি
থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ! মামলার প্রস্তুতি

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দকৃত ১,৫০০ কেজি জাটকা ইলিশ থানা প্রাঙ্গণ থেকে লুট হয়েছে। এ ঘটনায় মৎস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন