কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দেয়ার আগে মঞ্চে দাঁড়িয়ে তিনি ‘গড ব্লেস দ্য ইউএসএ’ গানে দুলতে থাকেন এবং হালকা নাচের ভঙ্গি করেন। ট্রাম্পের পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্যরা, যারা এই মুহূর্তটি উপভোগ করছিলেন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সৌদি আরব ও কাতারের সাথে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি তার দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।এজন্য, ট্রাম্পের নাচাটাও স্বাভাবিক। দ্বিতীয়বার ক্ষমতায় এসে প্রথম রাষ্ট্রীয় সফরে ট্রাম্প। আর প্রথম সফরেই সফল বাণিজ্যিক চুক্তি ট্রাম্পের জন্য আনন্দের। এছাড়াও ভারত-পাকিস্তান যুদ্ধে মধ্যস্থতায় ছিলেন তিনি। এক ব্রিফিংয়ে ট্রাম্প দাবিও করেছেন, ‘আমার জন্যই ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে।’সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যে বেশ ভালো যাচ্ছে, কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে তার নাচই সেই আনন্দের বহিঃপ্রকাশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার অপহরণ মামলার ভিত্তিতে অপহৃত ৩ শিশু ও ২ কিশোরীকে চট্রগ্রামের শীতাকুণ্ড থানা পুলিশের সহায়তায় ফৌজদারহাট Read more

বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান
বাংলাদেশে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামি সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় Read more

৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি
৪৮ ঘণ্টার মধ্যে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর গ্রেপ্তারের দাবি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুর গ্রেপ্তার দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের Read more

সাংবাদিককে হুমকি দেওয়া সেই যুবদল কর্মী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার
সাংবাদিককে হুমকি দেওয়া সেই যুবদল কর্মী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক আরেফিন লিমনকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (০৬) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন