পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক আরেফিন লিমনকে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তাকে দলীয় পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গলাচিপার চিকনিকান্দি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ। মুকুল চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী কর্মী এবং যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।ভুক্তভোগী সাংবাদিক আরেফিন লিমন অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর–এর গলাচিপা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে মঙ্গলবার সকাল ১০টার দিকে সাংবাদিক আরেফিন লিমন ফোন করলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।এর আগের দিন সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এতে আতঙ্কিত হয়ে স্ত্রীকে নিয়ে তিনি থানায় আশ্রয় নেন।স্থানীয় সাংবাদিকরা ওই রাতে দিলীপ দেবনাথ ও তার স্ত্রীর ভিডিও সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে দিলীপ জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা তাকে রাস্তা আটকিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে মারধর করে পা ভেঙে দেন। বিষয়টি থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই তিনি নিয়মিত ভয়ভীতির মধ্যে ছিলেন।ওই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন তৈরি হয়। পরদিন সকালে সাংবাদিক লিমন আলোচিত ঘটনায় অভিযুক্ত মুকুলের বক্তব্য জানতে ফোন করলে তিনি উল্টো সাংবাদিককেই হুমকি দেন এবং ভিডিওটি ডিলিট না করলে গলাচিপায় সাংবাদিকতা করতে না দেওয়ার হুমকি দেন।এদিকে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্য পদসহ সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বহিষ্কৃত ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে এতে উল্লেখ করা হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘হিন্দু পরিবারকে ভয়ভীতি দেখানো ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে এই প্রথম গণবিজ্ঞপ্তি

দেশের পট পরিবর্তনের পর বিচার বিভাগে সংস্কারের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের Read more

পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত

পদ্মা সেতুর সুফলের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও সেই চিত্র এখন Read more

চোখের নীরব ঘাতক গ্লুকোমা
চোখের নীরব ঘাতক গ্লুকোমা

চোখের রোগগুলোর মধ্যে গ্লুকোমা খুবই মারাত্মক। সময়মত চিকিৎসা না করালে বড় বিপদ হতে পারে। চোখের উচ্চচাপই এ রোগের মূল কারণ। Read more

গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুর থেকে বেশ কয়েকটি ককটেল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। Read more

২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা Read more

অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ

অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন