রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ বোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নে আর্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো– নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহতরা হলো– সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০)।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইউপি) কনকন চাকমা  জানায়, আজ দুপুরের দিকে উপজেলার কজইছড়ি সীমান্ত সড়ক থেকে লাকড়ি বোঝাই ৬ চাকার একটি ট্রাক্টর বাঘাইছড়ি উপজেলা সদরে যাচ্ছিল। আসার পথে আর্যপুর রাবার বাগান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে গেলে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। বাকি ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্র পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কের বেহাল দশায় মেঘনায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ
সড়কের বেহাল দশায় মেঘনায় থমকে গেছে সংবাদপত্রের সরবরাহ

কুমিল্লার মেঘনা উপজেলায় একসময় সংবাদপত্রের পাঠকসংখ্যা ছিল আশপাশের অনেক উপজেলার তুলনায় বেশি। নিয়মিত পাঠকের পাশাপাশি গ্রামাঞ্চলেও দৈনিক পত্রিকা পৌঁছে যেত। Read more

২ লাখ মানুষের ভরসা মাত্র ৪ জন চিকিৎসক
২ লাখ মানুষের ভরসা মাত্র ৪ জন চিকিৎসক

জনবল-সংকটে ভুগছে বঙ্গোপসাগরের কূল ঘেঁষা বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দরিদ্র মানুষের চিকিৎসার শেষ আস্থা ও ভরসার স্থল এই স্বাস্থ্য Read more

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে সেনাবাহিনীর চিকিৎসা
খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে সেনাবাহিনীর চিকিৎসা

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী।সোমবার Read more

ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫
ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। Read more

নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান
নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার (২৬ অক্টোবর) বিকেল Read more

আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত
আটক হলেও মামলা হয়নি, ‘নষ্ট ইয়াবা’র অজুহাতে উখিয়ায় মাদক কারবারি মুক্ত

উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটকের ৫ ঘণ্টা পর মোটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন