কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা-বারোমাসিয়ার চরাঞ্চল গুলোতে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী ফসল কাউনের চাষাবাদ। এই ফসল রক্ষার্থে প্রায় ১৫ বছর পর ধরলার জেগে ওঠা চরে কাউনের চাষাবাদ করেছেন স্বামী পরিত্যক্ত কৃষাণী সারাতুন বেগম (৫৫)।এক সময় অভাবের তাড়নায় দু-বেলা ভাত জোঁটেনি সারাতুন বেগমের। তখন ভাতের বদলে কাউনের ভাত, নাস্তা খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন। কাউনের বিভিন্ন খাবার খেয়ে দুই সন্তানকেও মানুষ করেছেন। শুধু  সারাতুন বেগমেই না, সে সময় কাউন চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতো ধরলা ও বারোমাসিয়ারদ নদীর পাড়ের চরাঞ্চলের মানুষ। কিন্তু দীর্ঘদিন এ চাষাবাদ বন্ধ রাখেন কৃষকরা। এরই মধ্যে প্রায় ১৫ বছর পর এবার ধরলার চরাঞ্চলে আবার নতুন করে কাউন চাষাবাদ শুরু হয়েছে। আর এ চাষাবাদে এগিয়ে এসেছে চরাঞ্চলের সারাতুন বেগম। অন্য উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকার  ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রায় ৩০ বছর পর কাউনের চাষাবাদে এগিয়ে এসেছেন।পশ্চিমফুলমতি এলাকার বারোমাসিয়া নদীর পাড় শহিদুল ইসলাম ও গোরকমন্ডল এলাকার ধরলা পাড়ে গিয়ে দেখা গেছে, প্রখর রোদে কৃষাণী সারাতুন বেগম কাউন ক্ষেতের পরিচর্যা করছেন।সারাতুন বেগমের সাথে কথা হলে তিনি জানান, আমার নিজস্ব কোন জমি-জমা নেই বাহে। চরে দেড় বিঘা জমিতে বর্গা নিয়ে কাউনের চাষাবাদ করেছি। আগে ধরলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ব্যাপক কাউনের চাষাবাদ করতেন। এখন আর কাউনের চাষাবাদ হয় না। আগের মানুষ কাউনের চাষাবাদ করতেন। আগে আমরা কাউনের ভাত-পান্তাসহ কাউনের বিভিন্ন খাবার খেয়ে জীবন বাঁচাইছি বাহে, বলে শেষ করা যাবে না। প্রায় এক যুগ ধরে এই চরে কাউনের চাষাবাদ হয় না। কমপক্ষে ১০ বছর পর আমার ভাগিনাসহ দেড় বিঘা জমিতে কাউনের চাষাবাদ করেছি। কেন ১৫ বছর পর কাউনের চাষাবাদ করলেন সারাতুন বেগম ও সুক্কুর আলীকে প্রশ্ন করা হলে তারা জানান, কাউনের ভাত, পান্তাসহ বিভিন্ন ধরণের খাবারের তৈরি করা যায়। এই খারাব অনেক সুস্বাদু ও পুষ্টিকর। তাই আমরা অনেকটা শখের বসে জমি বর্গা নিয়ে কাউনের চাষাবাদ করেছি। জমির মালিককে কাউনের অর্ধেক ফসল দিয়ে বাকি কাউন আমরাই ভাতসহ বিভিন্ন খাবার তৈরি করবেন। তাদের কাছে চালের ভাতের চেয়ে কাউনের ভাত, পান্তা সুস্বাদু ও পুষ্টির বলে জানান।এছাড়াও বিভিন্ন এলাকার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে দেগ যুগ আগেও এসব চরাঞ্চলে ছিল কাউনের আবাদে পরিপূর্ণ। প্রায় দেড় যুগ আগে চরাঞ্চলে কাউনকে ভাতের বিকল্প হিসেবে ব্যবহার করতেন চরবাসী।পশ্চিমফুলমতি ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, আমার বাপ-দাদারা বারোমাসিয়া নদীর তীরবর্তী এলাকায় শতশত বিঘা জমিতে কাউনের চাষাবাদ করেছেন। ওই মঙ্গাঁ ছিল। তখনকার আমলে ধনী-গরিব বলতে গেলে সবাই কাউনের ভাত,পান্তা, নাস্তা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন। আস্তে আস্তে মানুষের অভাব দুর হলে এই কাউনের চাষাবাদ প্রায় দুই তিন যুগ থেকে আমাদের এলাকায় কাউনের চাষাবাদ বন্ধ রাখেন চাষিরা। এই অঞ্চলে কাউনের চাষাবাদ বিলুপ্তি হওয়ায় তিনি আবারও কাউনের চাষাবাদ এ অঞ্চলে ফেড়াতে লালমনিরহাট এলাকা থেকে বীজ সংগ্রহ করে পাঁচ শতক জমিতে কাউনের চাষাবাদ করেছেন। তিনি আরও জানান, আগে ধানের চাষাবাদ কম হওয়ায় অধিকাংশ পরিবারে কাউনের ভাত রান্না হতো, কিন্তু বর্তমানসহ প্রায় দেড় দুই যুগ ধরে চরাঞ্চলে ধান ও ভুট্টার চাষাবাদ বেড়ে যাওয়ায় এখন কেউ কাউনের ভাত আর খেতে চায় না। তবে কাউনের ভাত, মোয়া, পায়েস ও নাস্তা খেতে খুবই সুস্বাদ। তাই কাউনের চাষাবাদ করেছি এবং যতদিন বেঁচে থাকবো, ততদিন কাউনের চাষাবাদ করবো।উপজেলা কৃষি কর্মকর্তা মোছা : নিলুফা ইয়াছমিন জানান, চরাঞ্চলে অন্যান্য ফসলের পাশাপাশি কাউন চাষাবাদেও কিন্তু বেশ উপযোগী। একেবার কম খরচেই চরাঞ্চলে কাউনের চাষাবাদ করা সম্ভব। কৃষি বিভাগ প্রায় সময় চরাঞ্চলের কৃষকদের কাউন চাষের জন্য পরামর্শ দিয়ে আসছি। কিন্তু তারপরও এ উপজেলায় কাউনের চাষাবাদ প্রায় বিলুপ্ত হয়েছে। যেহেতু এই দুই চাষি পুরাতন (ফসল) কাউনের চাষ করছেন। তাই আশাকরি এই দুই চাষির কাউনের চাষাবাদ দেখে অন্যান্য চাষিরাও কাউনের চাষাবাদে আগ্রহী হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধদের সাধারণ ক্ষমা মালয়েশিয়ার, ফিরতে পারবেন দেশে
অবৈধদের সাধারণ ক্ষমা মালয়েশিয়ার, ফিরতে পারবেন দেশে

নিয়মিত অভিযান চালালেও অবৈধ অভিবাসীদের বিরাট অংশ রয়ে গেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে Read more

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি
গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার Read more

সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী
সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকায় হামজা চৌধুরী

এএফসি এশিয়ান কাপ বাছায়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। আজ সোমবার Read more

গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার
গৌরনদীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ২০ পরিবার

বরিশালের গৌরনদী পৌরসভায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে Read more

মুন্সীগঞ্জে তারিখবিহীন আইসক্রিম প্যাকেট, প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তারিখবিহীন আইসক্রিম প্যাকেট, প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে আইসক্রিমের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা Read more

ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন