এএফসি এশিয়ান কাপ বাছায়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। আজ সোমবার (২ জুন) সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান এই মিডফিল্ডার।  হামজাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। এ সময় তার বাবা-মা’ও উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে রওনা হবেন হামজা। সেখানে বিশ্রাম শেষে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছায়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে হামজা-জামালদের। এ ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাকে। এর আগে, গত ২৮ মে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছান আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। এছাড়াও ভুটান ম্যাচের আগেই বাংলাদেশে পা রাখবেন কানাডিয়ান বংশোদ্ভুত বাংলাদেশি ফুটবলার শমিত সোম। গত ১৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন হামজা। এরপর ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল তার। যে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের জার্সিতে অভিষেক হলেও দেশের মাটিতে এটিই তার প্রথম ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছায়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। চার দলের পয়েন্টই সমান ১ করে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি তরুণের সততায় মুগ্ধ হয়ে সম্মাননা দিল দুবাই পুলিশ
বাংলাদেশি তরুণের সততায় মুগ্ধ হয়ে সম্মাননা দিল দুবাই পুলিশ

আরব আমিরাতের দুবাইয়ে ব্যক্তিগত সততার জন্য সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি আজিজুদ্দীন তালুকদার (৩৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা Read more

‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো
‘স্যার’ ও ‘ম্যাডাম’ সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো

বাংলাদেশে 'স্যার/ম্যাডাম' সম্বোধনের পেছনে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকারি অফিসে এভাবে সম্বোধন যেন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কবে থেকে Read more

ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন
ঈদুল আযহায় বাঙলা কলেজ ছাত্রশিবিরের মানবিক আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক
জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

জীবননগরে আমন ও রবি শস্যের ভরা মৌসুমে রাসায়নিক সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। জীবননগরে ড্রাগন, মাল্টা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন