ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তরা শুধু অভিনন্দনই জানাননি, কেউ কেউ আবার আগত সন্তানের নামের পরামর্শ দিতেও শুরু করেছেন। এর মধ্যেই হঠাৎ টুইটারে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে, বলিউড সুপারস্টার সালমান খান ক্যাটরিনা–ভিকিকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন।হিন্দুস্তান টাইমসের তথ্য মতে, ভিকি–ক্যাটরিনার সন্তান আগমের খবর জানানোর পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায় সালমানের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে। পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রসিকতা ও আলোচনা। কেউ লিখেছেন, ‘এটা তো আসল নয়।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘ভাই পোস্ট করে মুছে ফেলেছে।’ এমনকি একজন লিখেছেন, ‘ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো, কিন্তু রাগের কারণে নিজের প্রেমজীবন নষ্ট করেছেন।’ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই গর্ভাবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দম্পতি নিজেদের সুখবর প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা ও মিমের বন্যা বয়ে যায়। তবে সালমানের নামে এই অভিনন্দন পোস্টটি সত্যি নাকি ভুয়া, তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখনো চলছে তর্ক-বিতর্ক।অনেকেই সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কেউ কেউ দাবি করেছেন পোস্টটি আপলোডের পর মুছে ফেলা হয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবুও এই ঘটনা ঘিরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল শোরগোল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও

সিরিয়ার পালমিরায় মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার পর বড় ধরনের সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি ও সামরিক Read more

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট
সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ার অংশ Read more

বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দল থেকে যে কারণ Read more

প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ
প্রশাসকের সেই ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড অপসারণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে লাগানো বিতর্কিত বিলবোর্ডগুলো অবশেষে অপসারণ করা হয়েছে। শনিবার Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা
সোমবার নগর ভবন খুলে দেবেন ইশরাক সমর্থকরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন আগামীকাল সোমবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন