যুক্তরাষ্ট্রের কাছে এমন পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে তা দিয়ে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, চীন ও রাশিয়া গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে।রবিবার (২ নভেম্বর) সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু তারা প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলে না।৩৩ বছর বন্ধ থাকার পর মার্কিন সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা শুরুর নির্দেশ দেওয়ার কয়েকদিন পর ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশ পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা করি না। আমিও চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায় না। তিনি বলেন, কেউ জানে না যে এই দেশগুলো কোথায় তাদের অস্ত্র পরীক্ষা করছে।ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চান না, তবে এগুলো কিভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে।তিনি বলেন, ‘এটা কি কিছুটা অর্থবোধ করে না? আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করেন, তারপর পরীক্ষা করেন না। তাহলে আপনি কিভাবে জানবেন যে এগুলো কাজ করে কি না?’ ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ পারমাণবিক শক্তি’ রয়েছে, যা ‘যেকোনো দেশের চেয়ে বেশি’।তিনি আরও বলেন, রাশিয়া আছে দ্বিতীয় অবস্থানে। চীন অনেক পিছিয়ে, তারা রয়েছে তৃতীয় অবস্থানে, তবে পাঁচ বছরের মধ্যে তারা আমাদের সম পর্যায়ে চলে আসবে। আপনি জানেন, তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমার মনে হয় আমাদের নিরস্ত্রীকরণের ব্যাপারে কিছু করা উচিত।ট্রাম্প বলেন, আমাদের কাছে এত পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়া যাবে। রাশিয়ারও অনেক পারমাণবিক অস্ত্র আছে এবং চীনও অনেক উন্নতি করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারা থানার এসআই আব্দুল মজিদের বিরুদ্ধে প্রতারণা ও বহুবিবাহের গুরুতর অভিযোগ উঠেছে। জীবিত দুই স্ত্রীকে মৃত দেখিয়ে তিনি চতুর্থবারের Read more

ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে
ভারতীয় ২০০ নতুন কোচ যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে বহরে

বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতি কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে ২০০টি আধুনিক রেলকোচ Read more

ঘোড়ায় চড়ে হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৪ ইউরোপিয়ান
ঘোড়ায় চড়ে হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৪ ইউরোপিয়ান

চার ইউরোপীয় সাহসী মুসলমান, প্রাচীন ঐতিহ্যের পথে অনুসরণ করে ঘোড়ায়চড়ে হজ করতে সৌদিআরব এসে পৌঁছেছেন ।বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে  Read more

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর Read more

জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা
জীবননগরে গলায় ফাঁস দিয়ে ও কীটনাশক পান করে ২ যুবকের আত্মহত্যা

জীবননগর উপজেলায় বসত বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে হাসান (১৮) এবং কীটনাশক পান করে ছাব্বির (১৮) নামে ২ যুবক আত্মহত্যা Read more

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’
হানিফ সংকেতের ঈদের নাটক ‘ভালোবেসে অবশেষে’

প্রতি ঈদেই বর্ণাঢ্য ইত্যাদির পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তার এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন