ময়মনসিংহের নান্দাইলে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০)নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ মে) রাত ৯টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়সাল মিয়া চরকামট খালী গ্রামের মুজিবুর রহমান স্বপনের ছেলে।মঙ্গলবার (১৪ মে) রাত ১টায় পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।নিহতের পরিবার সুত্রে জানা যায়, ফয়সাল অটোরিকশা চালাতেন। মঙ্গলবার অটোরিকশা চালিয়ে রাতে বাড়িতে আসে। রাত ৯টার দিকে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।নিহতের পিতা মুজিবুর রহমান স্বপন বলেন, রাত ৯টার পরে প্রস্রাব করার জন্য ঘর থেকে বের হয়ে দেখি ফয়সাল মিয়া বসতঘরের পিছনে জাম্বুরা গাছে ঝুলে আছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত
ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক Read more

ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

কেবল সংসারের হাল ধরতেই বারবার ভেঙে পড়ছিলেন জাহেদা আক্তার। দেনার চাপে, স্বামীর অনুপস্থিতি ও একমাত্র সন্তানের ভবিষ্যতের অনিশ্চয়তায় অবশেষে আর Read more

আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ
মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ

মেজর লিগ সকারের (এমএলএস) একটি বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার Read more

ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি Read more

কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী
কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী

বরগুনার পাথরঘাটার কালমেঘার খালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একসময় যেখানে ট্রলার ও মালবাহী নৌযান চলাচল করত, এমনকি কুমিরেরও বসবাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন