ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রাথমিক হিসাবে এই হামলায় ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানায়, হামলাটি বেসামরিক ও সেবামূলক স্থাপনায় আঘাত হেনেছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় হুথি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ সদর দপ্তর, নিরাপত্তা ও গোয়েন্দা কম্পাউন্ড এবং সামরিক শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘আমরা সানায় হুথি সন্ত্রাসী সংগঠনের বহু সন্ত্রাসী ঘাঁটিতে শক্তিশালী আঘাত হেনেছি।’এর একদিন আগে সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরাইলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের  একটি হোটেলে ড্রোন হামলার দাবি করেছিল।  তাদের এই হামলার প্রতিক্রিয়ায় পালটা হামলা চালালো তেল আবিব। হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরাইলি হামলায় দাহবান বিদ্যুৎকেন্দ্র এবং বেশ কয়েকটি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে।ইয়েমেনের বাসিন্দারা রয়টার্সকে জানায়, হামলাগুলো সানার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে চালানো হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত Read more

চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটির একাংশের নেতাকর্মী। শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম Read more

ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা
ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে আগের তুলনায় দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার Read more

বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ
বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ

বাঘাইছড়িতে উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ। রবিবার (১৮ মে) সকাল ১০ Read more

টেকনাফে সমুদ্র সৈকতে ৫২১ কাছিম ছানা অবমুক্ত
টেকনাফে সমুদ্র সৈকতে ৫২১ কাছিম ছানা অবমুক্ত

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র সৈকতের পর এবার অত্র উপজেলার অন্তর্গত সাবরাং শাহপরীরদ্বীপ সমুদ্র সৈকত সংলগ্ন একটি হ্যাচারিতে জন্ম নেওয়া ৫২১টি Read more

দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
দেশের ৪ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা

দেশের চারটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন