দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৬৯ হাজার ১৮৬ টাকায়। আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৪ হাজার ৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী দাম ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮৪৬ টাকা।২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৩৩৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (০৩ Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ
ছয় বছরে বাঙলা কলেজ বাঁধনের ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ

‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় Read more

আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

সংযুক্ত আরব আমিরাতে সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। যেখানে একবারও জয়ের দেখা পায়নি পাকিস্তান। সেই Read more

মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক
মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়েছেন শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী। তাকে পুলিশে সোপর্দ করার Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দ্রুত সময়ের মধ্যে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করায় সন্তোষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন