‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের প্ল্যাটফর্ম বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট সম্প্রতি ছয় বছর পূর্ণ করে সপ্তম বর্ষে পদার্পণ করেছে।ছয় বছরে সংগঠনটির সরকারি বাঙলা কলেজ ইউনিট নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের পাশে থেকেছে। সংগঠনটির যেকোনো রোগীর জন্য রক্ত সংগ্রহ কিংবা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মতো স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীসহ আশেপাশের এলাকাবাসী উপকৃত হয়েছে।পথচলার ছয় বছরে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে মোট ৬১৬৮ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং ৫৭৪৯ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে।স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে বাঁধনের অগ্রযাত্রার অংশ হিসেবে ২০১৯ সালের ২১ জুলাই পথচলা শুরু করে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট (ঢাকা উত্তর জোন)।প্রতিষ্ঠার পর থেকে এ ইউনিটের কর্মীরা নিরলসভাবে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে এসেছে। এই কর্মীরা শুধু রক্ত সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয়ই করেনি, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পরিচালনা করেছে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, এবং নানা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।এই ছয় বছরের পথচলায় বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের প্রতিটি সাফল্যের পেছনে ছিল সংগঠনটির কর্মীদের নিরলস পরিশ্রম, কলেজ প্রশাসনের নিরবিচ্ছিন্ন সহযোগিতা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম।৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিটের পক্ষ থেকে সংগঠনটির শিক্ষক উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মণ্ডলীসহ সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।এ বিষয়ে বাঁধনের কেন্দ্রীয় প্রতিনিধি এবং বাঙলা কলেজের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, ‘এই অর্ধযুগ পূর্তির দিনে বাঁধনের প্রতিটি কর্মী আনন্দিত ও গর্বিত। আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠায় যারা জড়িত ছিলেন, ভাষা আন্দোলনের শহিদদের, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদের, এবং ২৪ জুলাইয়ের বিপ্লবের শহিদদের। বিশেষ শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের কলেজ ক্যাম্পাসের সেই দুই শহিদকেও, যাঁরা নিজেদের রক্ত দিয়ে মানবিক আন্দোলনের প্রতীক হয়ে আছেন। আমাদের বিশ্বাস, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ আগামী দিনগুলোতে আরও আলোকিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের বাহক হবে। ইনশাআল্লাহ, বাঁধন, সরকারি বাঙলা কলেজ ইউনিট আগামীতেও মানবতার জয়গানে এগিয়ে যাবে, যদি আপনারা আমাদের পাশে থাকেন।’সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হতে এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে যুক্ত হতে আহ্বান করা হয়েছে। এবং বাংলাদেশের একটি প্রাণও যেনো আর রক্তের অভাবে হারিয়ে না যায়, সেই কামনা করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির
কর্মদিবসে রাস্তা দখল না করতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ ডিএমপির

বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচী এবং নানা পক্ষের আন্দোলনে প্রায়ই স্থবির হয়ে পড়ে রাজধানী। এসব আন্দোলন এবং কর্মসূচীর কারণে রাস্তাঘাটে তৈরি Read more

মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মোড়কজাত পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অনিয়মের কারণে মুন্সীগঞ্জ শহরের তিনটি Read more

‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না’
‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী Read more

জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ৯ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ Read more

এইচআর বিভাগে নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ
এইচআর বিভাগে নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আনোয়ার Read more

ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার
ত্রিশালে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডল গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মন্ডলকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। সোমবার (০৭ জুলাই) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন