আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। তবে মন খারাপ করার মতো খবর হলো, সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোনের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। সোমবার (১২ মে) মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।এতে বলা হয়, চলতি বছরের শরতে আইফোনের যে নতুন মডেলগুলো আসবে, সেগুলোর দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে অ্যাপল। দাম বাড়ানোর পাশাপাশি নতুন আইফোনের ফিচার ও ডিজাইনেও পরিবর্তন আনতে চাচ্ছে কোম্পানিটি। আর এই খবরে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। প্রিমার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, আইফোনের দাম বাড়ানো হলেও অ্যাপল চায় না কেউ মনে করুক-চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির কারণে এই দাম বাড়ছে। যদিও অ্যাপলের বেশিরভাগ পণ্য চীনে তৈরি, তবুও প্রতিষ্ঠানটি চাইছে মূল্যবৃদ্ধির পেছনে অন্য কারণ তুলে ধরতে। তবে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও অ্যাপল কোনো মন্তব্য করেনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি থামল, টস হেরে ব্যাটিংয়ে ভারত
বৃষ্টি থামল, টস হেরে ব্যাটিংয়ে ভারত

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত। টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা। রোববার Read more

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত
‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’র কথা স্বীকার করা যশোর জেলা পরিষদের সেই উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার Read more

যুদ্ধ বিরতির খবরে ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব
যুদ্ধ বিরতির খবরে ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব

ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানজুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। রাজধানী তেহরানসহ Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে Read more

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১৯০১ সালে স্থাপিত প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বর্তমানে এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন