চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের তামাশা, গড়িমসি আর প্রশাসনিক নিস্ক্রিয়তার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে কাঙ্ক্ষিত সেই কাজ।দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে গত ১১ মে “পিআইও-ঠিকাদারের তামাশা, আটকে আছে দুই গ্রামের স্বপ্ন” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সরব হয় স্থানীয় প্রশাসন। তারই ফলস্বরূপ, ব্রীজ নির্মাণস্থলে কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আফছানা এন্টারপ্রাইজ’।মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে খালের পাড়ে নির্মাণসামগ্রী আনা ও সাইট প্রস্তুতির কাজ চলতে দেখা যায়। এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার মাঝে এই দৃশ্য যেন নতুন আশার আলো হয়ে এসেছে।স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাসই করতে পারছি না যে অবশেষে কাজ শুরু হলো। এতদিন ধরে শুধু অজুহাত আর মিথ্যা আশ্বাস শুনে শুনে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আপনারা সংবাদ না করলে এটা কোনোদিনই শুরু হতো না।”এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ ফারুক বলেন, “আমি শুরু থেকেই ব্রীজের কাজ দ্রুত শেষ করতে চেয়েছিলাম। কিন্তু খালে বাঁধের পানি থাকায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন সেইসব বাধা কেটে গেছে, কাজ শুরু হয়েছে। আমি আশাবাদী—অতি দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারব।”তবে তাঁর এ বক্তব্যে অনেকেই ভ্রু কুঁচকেছেন। কারণ এর আগেও তিনি একাধিকবার “কাজ শুরু করব” বলে আশ্বাস দিলেও কার্যত কিছুই হয়নি। এবার সংবাদ প্রকাশ ও প্রশাসনিক চাপে পড়ে বাধ্য হয়েই তিনি মাঠে নামলেন বলে মনে করছেন স্থানীয়রা।স্থানীয়রা দাবি করছেন, শুধুমাত্র কাজ শুরু করলেই চলবে না; নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে কাজ শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ।স্থানীয় বাসিন্দা জুবাইর বিন জিহাদী বলেন, “এখন আমরা আর কথায় বিশ্বাস করি না। কাজে বিশ্বাস রাখি। এই ব্রীজ একদিন আমাদের ছেলে-মেয়েদের নিরাপদ পথ হবে—এই স্বপ্ন আমরা আবার দেখতে শুরু করেছি।”তিনি আরও বলেন, “কাজ শুরু হওয়া ভালো, কিন্তু এই শুরু যেন মাঝপথে থেমে না যায়। প্রশাসনকে নজরদারিতে রাখতে হবে।”ব্রিটিশ আমল থেকে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপারই ছিল দুই পাড়ের একমাত্র ভরসা। শিক্ষার্থী, মুসল্লি, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের যাতায়াতে চরম দুর্ভোগের বিষয়টি বহুবার উচ্চারিত হলেও এতদিন কার্যত কিছুই হয়নি। সংবাদ প্রকাশের পর যে সচেতনতা তৈরি হয়েছে, তাতে এলাকাবাসী এখন নতুন আশায় বুক বাঁধছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস জানান, “প্রতিবেদনের পর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। কাজ যাতে বন্ধ না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার জয়শঙ্করের সঙ্গে পুতিনের বৈঠক
এবার জয়শঙ্করের সঙ্গে পুতিনের বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।এর কয়েক Read more

৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা Read more

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে Read more

পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩২) গেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন