জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপারা গ্রামের তেঁতুলতলা মোড়ে এঘটনা ঘটে। এতে ছাত্রদল সভাপতি ও যুবদল কর্মী সহ ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), ৩নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০) সহ ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং বাকীরা প্রাথমিক চিকিৎসা নেন। তারা সকলেই ভাটারা ইউনিয়নের চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা। আহত ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর ভাটারা পারপাড়া মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক ও এলাকায় মাদক ও মাদক কারবারিদের তাণ্ডব বেড়ে যাওয়ায় মাদক বিরোধী প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষ করে বাড়ী ফিরছিলেন। তারা যখন পারপারা গ্রামের তেঁতুলতলা এলাকায় পৌচ্ছায় তখন অতর্কিতভাবে তাদের উপর আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ এর নেতৃত্বে সঙ্গবদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা হামলা করে।এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদেরকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে দুইটি মোটরসাইকেল ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সমর্থকরা চরম বেকায়দায় পড়ে। এমতাবস্থায় তারা নিজেদের বাঁচাতে ইউনিয়ন বিএনপির একাংশের সাথে গোপনে একত্বতা করে। এরপর ওই একাংশ নিজেদের দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারে তাদেরকে ব্যবহার করে। আজ আ.লীগের কর্মীরা আমাদের উপর হামলা করেছে এঘটনায় আমরা বিচার চাই।এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমি আগে জানি, তারপর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।এঘটনায় ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান মুঠোফোনে বলেন, ‘আমি যতটুকু শুনেছি, এটি কোন রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক ও সামাজিক বিষয়। বেশ কিছুদিন ধরে তারা মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ করে আসছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব দলীয় কিনা। আর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি দল এ দলের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদ হাসান বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

আমরা জাপানের কাছে ৭৫০ মিলিয়ন ডলার আশা করি: প্রেস সচিব
আমরা জাপানের কাছে ৭৫০ মিলিয়ন ডলার আশা করি: প্রেস সচিব

আমরা জাপানের কাছে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সাপোর্ট এক্সপেক্ট করছি। তার মধ্যে ৫০০ মিলিয়ন Read more

এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর
এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর

এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২২ Read more

ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ত্রিশালে লাইসেন্সবিহীন দুই রেস্তোরাঁসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ পরিচালনা ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৪ ডিসেম্বর) Read more

সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সিইসি কাজী রকিবসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শেরে বাংলা নগর থানায় বিএনপির করা Read more

বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি
বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে এবার তাকে দেখা গেল বড় পর্দায়। আর পুত্রবধূর সেই কাজ দেখতে সিনেমা হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন