নেদারল্যান্ডসের বিভিন্ন শহরে অন্তত ৯টি মসজিদে ঘৃণাপূর্ণ বার্তা পাঠানোর ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। এসব চিঠিতে ছিল ইসলামবিদ্বেষী মন্তব্য ও মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র, যা রক্ত সদৃশ লাল পদার্থ দিয়ে লেখা বলে মনে করা হচ্ছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রটারড্যামে, আইন্দহোভেন, আর্নহেম, টিলবার্গ ও হেগের মসজিদগুলো এই চিঠি পেয়েছে।  মসজিদগুলোর ইমাম ও পরিচালনা কমিটি জানিয়েছে, পাঠানো বার্তাগুলোতে ঘৃণা ও সহিংসতার উসকানি রয়েছে।চিঠির সঙ্গে সংযুক্ত ছিল মহানবী (সা.)-এর একটি ব্যঙ্গচিত্র, যা ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ। মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যেই এগুলো পাঠানো হয়েছে বলে মনে করছেন স্থানীয় মুসলিম নেতারা।ডাচ জাতীয় মসজিদ সংগঠন কে৯-এর মুখপাত্র জোরাম ভ্যান ক্লাভেরেন স্থানীয় সংবাদমাধ্যম NOS-কে বলেন, ‘এটি স্পষ্টতই ভয় দেখানোর একটি কৌশল। রটারড্যামে প্রাপ্ত এক চিঠিতে লেখা ছিল, “ইউরোপে ইসলামের শেষ দিন ঘনিয়ে এসেছে।” এসব বার্তা কেবল ঘৃণায় পরিপূর্ণই নয়, বরং হুমকিও বহন করে।’ভ্যান ক্লাভেরেন আরও বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে মুসলিমদের মধ্যে পুরনো ভয়াবহ হামলার স্মৃতি ফিরে এসেছে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হয়েছিলেন। এমনকি চলতি বছর ফ্রান্সে নামাজরত অবস্থায় এক মুসল্লিকে হত্যা করা হয়।’মসজিদ কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। রটারড্যামের মেয়র ক্যারোলা স্খাউটেন-এর সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মসজিদ কমিটি। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানা গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা Read more

গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা
কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা

নববর্ষ মানেই উৎসব, আর সেই উৎসবের রঙ ছড়িয়ে দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ব্যতিক্রমী আয়োজনে টাউনহল মাঠে ফিরে Read more

মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

​রংপুরের মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৭৫ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন