খানসামা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অনিয়মের সংবাদ প্রকাশের পর একদিকে সাংবাদিকের ওপর হামলা, অন্যদিকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে খানসামা উপজেলা শিক্ষা অফিসের সামনে বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি সুজন শেখের ওপর হামলা চালান কয়েকজন শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত শিক্ষকরা সুজন সেখকে ঘিরে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করেন।সুজন শেখ বলেন, আমি সত্য তুলে ধরেছি বলেই আজ হামলার শিকার হয়েছি। শিক্ষক নামধারী কিছু ব্যক্তি আমাকে হুমকি দিয়ে চুপ করাতে চেয়েছেন।এ ঘটনায় তিনি খানসামা থানায় একটি অভিযোগ করেছেন । স্থানীয় সংবাদকর্মী সমাজ ও সচেতন নাগরিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারী শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এরই মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার জানিয়েছেন, অনিয়মের প্রমাণ পাওয়ায় ৮টি বিদ্যালয়ের ১৬ জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিয়মিত মনিটরিং বাড়ানো হয়েছে।উল্লেখ্য, সোমবার (১২ মে) প্রথম মূল্যায়ন পরীক্ষায় উত্তর ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়ার অভিযোগ ওঠে উত্তর টংগুয়া, মাদার পীর, মধ্য জাহাঙ্গীরপুর, তেবাড়িয়া, সুবর্ণখুলি, ওকরাবাড়ি, উত্তর ভেড়ভেড়ী এবং ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই প্রতিবেদন প্রকাশের পরেই হামলা ও প্রশাসনিক ব্যবস্থা দুই-ই ঘটে।শিক্ষায় অনিয়ম আর সাংবাদিক দমনচেষ্টা এই দুই মিলিয়ে খানসামা উপজেলায় শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতী Read more

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী
চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষে নিহত যুবদলকর্মী

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির Read more

গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা Read more

মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা
মোংলায় আসন পুনর্বহালের দাবিতে হরতাল, নির্বাচন অফিসে তালা

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে প্রথম দিনের মোংলা বন্দর জুড়ে চলছে হরতাল। হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে Read more

দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত
দেশে একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে Read more

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন