কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (০৬ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতী ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মাঝামাঝি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে কাঁঠালতলী নামক স্থান থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, ওই নারীকে প্রায়ই কুলিয়ারচরের বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, অনেকেই তাকে চিনতেন তবে কেউ তার পারিবারিক পরিচয় জানতেন না। এই নারী প্রায়ই চলন্ত গাড়ির কাছে যেতেন এবং কখনো গাড়িতে ধাক্কা দিতেন বলেও জানান তারা। লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যেহেতু ঘটনাস্থল হাইওয়ে থানার অন্তর্ভুক্ত, ভৈরব হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে, হাইওয়ে থানা পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন
‘আমার লাইফটা এলোমেলো, সবকিছু শেষ’- বিবিসিকে বললেন জুলাইয়ে আহত একজন

"সবকিছু মিলে খুব ভোগান্তির মধ্যে আছি। আর্থিকভাবে, পারিবারিকভাবে আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার বউ চলে গেছে। ভাবছে আমার শরীরে Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে Read more

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মেঘনা ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম Read more

বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার Read more

সিলেটে রায়হান হত্যা: জামিনে মুক্ত এসআই আকবর
সিলেটে রায়হান হত্যা: জামিনে মুক্ত এসআই আকবর

সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামি এসআই আকবর জামিনে পেয়েছেন। রবিবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি ও আগুনের ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন। মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকায় ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন