স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এই রাইস ব্রান তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা তা অনুমোদন দেন। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন চারটি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার ১৬১ টাকা হিসেবে এতে মোট ব্যয় ধরা হয় ১৭৭ কোটি ১০ লাখ টাকা।সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের ফলে মজুমদার প্রোডাক্ট লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার রাইস ব্রান তেল কেনা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

দাম বাড়লো ভোজ্য তেলের
দাম বাড়লো ভোজ্য তেলের

দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ৬ ও ৮ Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সীমান্ত নাথ (২৪) নামের এক যুবক এবং ইয়াসমিন জুথি (১৯) নামের এক এসএসসি Read more

অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার
অবশেষে শুরু হচ্ছে ধোনির ১০০ কোটি টাকার মানহানি মামলার বিচার

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নাম জড়িয়ে প্রচারিত মিথ্যা তথ্য নিয়ে করা মানহানি মামলার শুনানি অবশেষে Read more

রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের Read more

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা
নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন