পঞ্চগড়ের দেবীগঞ্জে এক যুবলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর, অর্থ ছিনতাই এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মো. মজিবর রহমান মঙ্গলবার (১৩ মে) দেবীগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁপাড়া এলাকার বাসিন্দা ও মৃত বকসু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবুল, আবু সামার দুই ছেলে মো. নাঈম ও মো. ফাহিম এবং আবু হানিফের ছেলে মো. আনোয়ার হোসেন।জানা গেছে, অভিযুক্ত হাবিবুর রহমান হাবুল দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নাঈম ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। অন্যান্যরাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত ৯ মে (শুক্রবার) মজিবর রহমান ডোমার উপজেলার বসুনিয়ারহাট থেকে ফিরছিলেন। বিকেল ৪টার দিকে দেবীগঞ্জের সোনাহার বটতলী এলাকায় পৌঁছালে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে। হাবুলের নির্দেশে নাঈম, ফাহিম, আনোয়ারসহ আরও কয়েকজন মিলে তাকে গালিগালাজ করে এবং লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে হাবুল তার পকেট থেকে জোরপূর্বক ১৫ হাজার টাকা নিয়ে নেয়। এরপর নাঈম তার গলা চেপে ধরে হত্যাচেষ্টা করে। পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং ফের হত্যার হুমকি দেয়।স্থানীয়দের সহায়তায় মজিবর রহমানকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর শনিবার রাতেই সোনাহার গজপুরী মুন্সী পাড়ার শতাধিক মানুষ হাবুলের গ্রেপ্তার দাবিতে থানায় বিক্ষোভ মিছিল করে। তবে ওসি সোয়েল রানার আশ্বাসে তারা সেখান থেকে ফিরে যান।মজিবর রহমান অভিযোগ করে বলেন, “হাবিবুর রহমান হাবুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। সে দাঙ্গা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এবার আমার ওপর হামলা চালিয়ে মারধর ও হত্যাচেষ্টা করেছে।”অভিযুক্ত হাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন, তাই তাকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

খবর প্রকাশের পর নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং
খবর প্রকাশের পর  নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন বয়ে যাওয়া যুমনা নদীর ভাঙনের নিউজ সময়ের কন্ঠস্বর  সহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা Read more

আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার
আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’–এর অংশ Read more

রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন