চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সীমান্ত নাথ (২৪) নামের এক যুবক এবং ইয়াসমিন জুথি (১৯) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার ( ৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মিঠাছরা ও রাত সাড়ে ৮টায় বড়তাকিয়া বাইপাস এলাকায় দুটি দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে সীমান্ত নাথ ও উপেজলার নিজামপুর এলাকার ইয়াসিনের স্ত্রী, এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ইয়াসমিন জুথি।নিহতের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকেলে সিমান্ত মোটরসাইকেলযোগে সীতাকুণ্ড তার এক স্বজনের সাথে দেখা করতে যাচ্ছিলো। পথিমধ্যে মিঠাছরা বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সে গাড়ি থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তিনি আরও বলেন, সীমান্তের জোরারগঞ্জ আবুরহাট সড়কে একটি ফ্রিজ মেকানিকের দোকান রয়েছে। এতো তারাতারি তাকে হারিয়ে ফেলবো কখনো চিন্তা করিনি।বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে নিজের  মোটরসাইকেল (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সিমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে, একইদিন রাত সাড়ে ৮টায় উপজেলার বড়তাকিয় বাইপাস এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া আফরিন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।সাদিয়ার স্বামী ইয়াসিন জানান, শুক্রবার আমার বাসা থেকে জুথি বড়তাকিয়া দুয়ারু এলাকার তাঁর নানু বাড়ি যাচ্ছিল। বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকসাযোগে যাওয়ার পথে বাসের ধাক্বায় সে মারা যায়। এক ছোট ভাই আমাকে খবর দেয়। সে এবার আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।ফৌজদারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বড়াকিয়া বাইপাস এলাকায় দুর্ঘটনায় একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরফকিরা ইউনিয়নে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে একটি বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুট ও মহিলাদের Read more

সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর
সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর

সম্প্রতি শেষ হওয়া চলতি বছর পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে Read more

শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি
শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে শুরু হয়েছে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’। আজ Read more

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। Read more

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন