মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় অভিযান চালিয়ে পিস্তলের গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী । এ সময় তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।মঙ্গলবার (১৩ মে) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।আটকৃতরা হলেন- গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মৃত আমজাদের ছেলে সৈয়দ আলী (৬৫), মৃত কয়মের ছেলে ইমান (৬০) ও আলমের ছেলে মনির হোসেন (২৯)।খবর নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একটি সন্ত্রাসী গোষ্ঠী কৌশলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। তাদের ধরতে মঙ্গলবার (১৩ মে) ভোরে গুয়াগাছিয়া ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও নৌ পুলিশের কয়েক’ শত সদস্য অংশগ্রহণ করে। পুলিশ জানায়, অভিযানে গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোশারফের ঘর তল্লাশি করে ২টি খালি ম্যাগাজিন, বিভিন্ন ধরনের ৫১টি তাঁজা গুলি, ২টি পিস্তলের কভার, ১টি কুড়াল, ১টি টেটা, ১টি এমোনেশন বক্স, ১টি গুলতি, ১টি ট্রলারের পাখা উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হবার পূর্বেই কৌশলে পালিয়ে যায় সে।এদিকে কুখ্যাত নৌ ডাকাত নয়ন-পিয়াসের বাড়িতে অভিযান পরিচালনা করলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এসময় তাদের ঘর-বাড়ি তল্লাশি করে ১টি বড় রামদা, ১১টি ছুরি, ২টি বাইনোকুলার, সেনাবাহিনীর পোশাক সদৃশ কাপড় ও নগদ ৫৯ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।অভিযানে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ, গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার আলম আজাদ বলেন, আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী কৌশলে পালিয়ে গেলেও আমরা তিনজনকে আটক করতে পেরেছি। অভিযানে পিস্তলের গুলি, রামদা, চাকুরসহ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

হলফনামায় দাখিল করা আয়কর রিটার্নের তথ্যে টাইপিং ভুল ছিল বলে স্বীকার করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় বরগুনার জেলের মৃত্যু
গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় বরগুনার জেলের মৃত্যু

বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত জেলেকে নিয়ে ট্রলারের Read more

লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে Read more

পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন