সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ’র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার (১৩ মে) সকালে শ্যামনগর থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।তিনি বলেন, গত ৯ মে ভোরে ভারতীয় বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ ইন করে। তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন এবং বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ২৬ এপ্রিল গভীর রাতে ভারতীয় প্রশাসন তাদের বাসা থেকে আটক করে এবং গত ৯ মে গোপনে সুন্দরবনের মান্দারাড়ি চরে রেখে যায়। পরবর্তীতে ওই ব্যক্তিরা মান্দারবাড়িয়া চর হতে মান্দারবাড়ি ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেন। ফরেস্ট অফিস কর্তৃক কোস্ট গার্ডকে অবহিত করলে গত ১০ মে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অতিদ্রুত পুশ ইন করা ৭৮ জন ব্যক্তিকে উদ্ধার করে। তাদের প্রয়োজনীয় খাবার ও ঔষধ সামগ্রী সরবরাহ করে। পুশ ইন হওয়া ব্যক্তিদের বরাতে তিনি আরো জানান, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এছাড়াও তাদেরকে পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন করার পাশাপশি পরিবারের অন্যান্য সদস্যদেরও পাশবিক নির্যাতন করে। তারপর তাদের চোখ বেঁধে একটি সামরিক বিমানে এবং পরিবারের অন্যন্যা সদস্যদের অপর একটি সামরিক বিমান যোগে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায় এবং জাহাজে অবস্থাকালীন সময়ে শারীরিক নির্যাতন, অমানবিক আচরণ, ধর্মীয় অবমাননাসূচক মন্তব্য ও প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করেনি এবং এখন পর্যন্ত তাদের স্ত্রী সন্তানদের সঠিক অবস্থান তারা জানে না। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১১ মে সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।  প্রেস ব্রিফিং শেষে উদ্ধারকৃত বাংলাদেশী ৭৫ জন কে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী ৩ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল
নর্দার্ন টেরিটরিকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দার্ন টেরিটরির বিপক্ষে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে এটি বাংলাদেশের Read more

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার ঢালু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে মঙ্গলবার (১৭ জুন) Read more

ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণি Read more

চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি
চকরিয়ায় আগুনে পুড়ল ৩টি বাড়ি

কক্সবাজারের চকরিয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড লামার চিরিংগার মিয়াজি পাড়ার আগুনে পুড়ে ৩টি বাড়ি চাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টা Read more

সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি
সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) Read more

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ আটক ৩

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌঁনে ৯টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন