কিশোরগঞ্জের কটিয়াদীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  প্রচারনা ও গনসংযোগ করা হয়েছে। মঙ্গরবার (১৩ মে) কটিয়াদী উপজেলা বিএনপি’র ব্যানারে মুমুরদিয়া ইউপির বোয়ালিয়া তাহেরা নূর উচ্চ বিদ্যালয়ে কর্মসুচী পালিত হয়েছে। কর্মসুচীতে ৩১ দফার পক্ষে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে উপস্থিত নেতৃবৃন্দরা আলোচনা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। উদ্বোধক ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু, সৈয়দ আরেফিন তারা, আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সাধারন সম্পাদক সামসুল হক চান মিয়া মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাঃ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে বোয়ালিয়া বাজারের সড়কে পথচারী, দোকানী ও যানবাহনের যাত্রী ও চালকদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখলা এলাকায় আবু সাঈদ Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

পঞ্চগড়ে ৩ হাজার চা গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা, সর্বস্বান্ত পরিবার
পঞ্চগড়ে ৩ হাজার চা গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা, সর্বস্বান্ত পরিবার

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি দখলে নিতে রাতের আঁধারে প্রায় ৩ হাজার চা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ২০১৮ সালে গড়ে তোলা চা Read more

অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প
অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা জাগানো সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্পটি বিকল্প অর্থায়নের অভাবে থমকে আছে। ২০১৮ সালে অনুমোদনের সাত বছর Read more

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল
মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না: ফখরুল

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন