রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য জনপদের বিভিন্ন জাতিগোষ্ঠীর ২,৫০০ টি পরিবারের মাঝে ৫০ মে.টন খাদ্যশস্য বিতরণ করেছে বিজিবি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানবিক সহায়তার অংশ হিসেবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়িতে বসবাসরত বিভিন্ন পাহাড়ী-বাঙালি জাতিগোষ্ঠীর ২,৫০০টি পরিবারের মাঝে ৫০ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) যৌথভাবে পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভার মোট ১১টি স্থানে দুই দিনব্যাপী (মঙ্গলবার ও বুধবার) এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।মঙ্গলবার (১৩ মে) বাঘাইহাট ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদর ও মাচালং বাজারে এবং মারিশ্যা ব্যাটালিয়নের তত্ত্বাবধানে মারিশ্যা, রূপকারি, খেদারমারা, আমতলি ও সরোয়ারতলী ইউনিয়ন পরিষদ মোট ০৭টি স্থানে খাদ্যশস্য বিতরণ করা হয়।সকাল ১১টায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদরে আশেপাশের এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল এবং খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ মাচালং বাজার এলাকায় খাদ্যশস্য বিতরণ করেন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম। এসময় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক উপস্থিত ছিলেন।খাদ্যশস্য বিতরণ শেষে ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি, উপজেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করছে বিজিবি।এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এছাড়াও আগামীকাল বুধবার বাকি ০৪টি স্থানে খাদ্যশস্য বিতরণ সম্পন্ন করা হবে বলে জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু
ভোলায় বন্ধুদের সঙ্গে পিকনিকে এসে যুবকের মর্মান্তিক মৃত্যু

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট Read more

বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ Read more

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা
এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেমে গেল আবাহনীর যাত্রা

এফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফেই শেষ হয়ে গেল ঢাকা আবাহনীর যাত্রা। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে কিরগিজস্তানের নবাগত ক্লাব এফসি মুরাস Read more

নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ
নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) Read more

বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাঁশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে ধানের ক্ষেত থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) Read more

সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন
সালথায় চাঁদা না দেওয়ায় বিধবা নারীর জমি দখলের চেষ্টা, সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথায় মোসাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন