শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন শিক্ষার্থীরা।সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ফেডারেশনসহ বাম অন্যান্য সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।অংশ নিয়ে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বলেন, বাংলাদেশে যদি এখনও মুক্তিযুদ্ধকে আঘাত করা হয় তাহলে রাজনৈতিক মত নির্বিশেষে মানুষ এখনও প্রতিরোধ করতে জানে, স্বাধীনতাবিরোধী চক্রকে এটা জানিয়ে দিতে হবে। একটা জাতীয় সংগীত গাওয়া হয়েছে, মুক্তিযুদ্ধ করতে করতে কৃষক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। জাতীয় সংগীতে কী সমস্যা আছে সেটা তারা বলুক। আসলে বিষয়টা শুধু জাতীয় সংগীত না, বিষয়টা জাতীয় পতাকা-মুক্তিযুদ্ধও। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ৫৫ বছরেও পরাজয় মানতে নারাজ এবং তারা মনে করে চব্বিশ তারা ঘটিয়েছে। এটা বিপদজ্জনক। কাজে চব্বিশের পক্ষে-অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তারা স্বাধীনতাবিরোধীদের আস্ফালন দেখে শঙ্কিত। তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় হয়েছে।এর আগে সন্ধ্যা ৭ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের শহীদরা, লও লও সালাম’, চব্বিশের শহীদরা, লও লও সালাম’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেন।এদিন বিকেলে ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে  সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচীর আহবান জানিয়ে লেখেন, আমাদের জাতীয় সঙ্গীত,জাতীয় পতাকা কারো দয়ায় পাওয়া না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ অর্জন। মুক্তিযুদ্ধ,জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতে আঘাত মানে আমাদের ইতিহাস ও অস্তিত্বে আঘাত। যেখানেই এসব অপচেষ্টা হবে, সেখানেই সম্মিলিত প্রতিবাদ হবে।তিনি লিখেন, আজ সন্ধ্যা ৭টায়  রাজু ভাস্কর্য পাদদেশে জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার সহকারী শিক্ষক (নূরানী বিভাগ)কে আটক করে জেল হাজতে Read more

চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে Read more

‘দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা’
‘দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা’

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা সব মামলা বাতিল ঘোষণা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ একটি নতুন ধারা যুক্ত করা Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক আগামীকাল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিবসহ দলের বেশ কয়েকজন নেতা।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন