নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ির কিছুটা দূরে বিলে নিজের জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বিকেলে ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। পরে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়াসহ নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।চন্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম বজ্রপাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের বলেন, আব্দুল খালেকের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে তারা আসলে জানাজায় ও দাফন কাপনে ব্যবস্থা করা হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেদওয়ানুল কবির জানান, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি। বাকি খোঁজখবর নিয়ে সরকারি সহযোগিতার প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা
ইয়েমেনের তিন বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা

হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু বানিয়ে ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। গত এক মাসের মধ্যে নতুন Read more

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২৭ Read more

সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে Read more

ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে
ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা

দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে বাগমারা উপজেলার কামারশিল্পের দোকানগুলো। রবিবার দুপুরে বাগমারার ভবানীগঞ্জ, কালিগঞ্জ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন