জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্রের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।সোমবার (১২ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়।জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলার দশ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা।শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদের পরিবারের মাঝে এ সঞ্চয়পত্র বিতরণ করেন।বরিশাল জেলায় জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত মোট ৩০ জন শহিদ রয়েছে। এদের মধ্যে সোমবার ১৫ জন শহিদের পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়।আগৈলঝাড়া উপজেলা ১ জন, বানারীপাড়া উপজেলা ৩ জন, বাকেরগঞ্জ উপজেলা ১ জন, হিজলা উপজেলা ৩ জন, গৌরনদী উপজেলা ১ জন, বাবুগঞ্জ উপজেলা ৩ জন, মেহেন্দিগঞ্জ উপজেলা ১ জন, মুলাদী উপজেলা ২ জন। পর্যায়ক্রমে বাকি সকল শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে
যেভাবে দেখবেন আপনার নামে কয়টি সিম আছে

বাংলাদেশে একজন ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ Read more

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা Read more

‘আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে’
‘আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে’

আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক Read more

মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ
মেঘনায় হেরিংবন সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৬ গ্রামের মানুষ

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চ বিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়কটি এখন Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন