সুন্দরবন সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এ দেওয়া ক্ষমতাবলে সোমবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।এর আগে গত ২১ এপ্রিল সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির নির্বাহী কমিটির ১৬তম সভায় এ সিদ্ধান্ত হয়।তবে, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার আলোকে ওই অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম নেওয়া যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।সুন্দরবনকে কেন্দ্র করে গঠিত ইসিএ এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত Read more

লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়
লোহাগাড়া ট্রাজেডি: ৩ দিনের লড়াই শেষে প্রেমারও হলো চিরবিদায়

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৩ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)। শুক্রবার (৪ এপ্রিল) Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল
রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২ আগস্ট) দুপুর Read more

জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি থেকে ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রপাতে সাইদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন